ক্রিড়া প্রতিবেদক || ডিএমসিনিউজ২৪.কম
কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির বাংলাদেশে আসার সম্ভাবনা দেখছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ক্রীড়া মন্ত্রণালয়ের নিজ কক্ষে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন।
আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় পাপনের সঙ্গে ছিলেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এর আগে এমিলিয়ানো মার্টিনেজ ও রোনালদিনহোকে তিনিই বাংলাদেশে এনেছিলেন। আগামী বছর মেসিকে বাংলাদেশের আনার বিষয়টি উত্থাপন করেছেন ভারতের এই ক্রীড়া উদ্যোক্তা। মেসিকে আনার প্রসঙ্গে সরাসরি না বলে শতদ্রু বলেন, ‘মার্টিনেজ, রোনালদিনহো এসেছে। ডি মারিয়াও আসবে। সামনে আরও বড় কেউ বাংলাদেশে আসতে পারে।’
ক্রীড়ামন্ত্রী পাপন মেসির বাংলাদেশে আসা প্রসঙ্গে জানান , বলেছেন তারা, অন্যরা যেহেতু আসছে আসতে পারে মেসি।
সারাদেশে সংবাদ প্রতিবেদক ও বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ চলছে
যেহেতু রোনালদিনহো-মার্টিনেজ আগমনে নিয়ে বেশ কিছু সমালোচনা পড়তে হয়েছিল। তেমন কিছু হবে না এবার পাপন এমন আশা জানিয়েছেন ।
আরও জানান , ‘আগের বিষয় নিয়ে আর মন্তব্য নেই। মন্ত্রণালয়ে এসেছে তবে এখন যেহেতু তারা, তাই আমরা তাদের প্রস্তাবনা দিতে বলেছি। কী দেয় দেখি তারা, এরপর কিছু কন্ডিশন দিতে পারি আমরাও যেহেতু সহযোগিতা চেয়েছে আমাদের।’