বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৩৮
ব্রেকিং নিউজ

সুযোগ-সুবিধা ফেরত পেতে আবেদন বঞ্চিত থাকা আড়াই হাজার কর্মকর্তার

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১০:০৬

পদোন্নতিবঞ্চিত আড়াই হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিকালীন সময়ে তাদের সুযোগ-সুবিধা ফিরে পেতে আবেদন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক বিফ্রিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জনপ্রশাসন সচিব বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত এই কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন।

‘এই সরকার মাত্র ১৩ দিনে তিনটি পদে পদোন্নতি দিয়েছে। কিন্তু ১৬ বছরে তারা কোনো পদোন্নতি পাননি,’ বলেন তিনি।

মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব বলেন, বঞ্চিত এবং নিপীড়িত কর্মকর্তাদের ব্যাপারে সরকার একটি কমিটি করেছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

কর্মচারীদের পদায়নে বিভিন্ন অ্যাজেন্সির মাধ্যমে রিপোর্ট নেয়া হচ্ছে। রিপোর্ট নেগেটিভ না হলে, যাদের চাকরির মেয়াদ বেশি আছে তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে বলে তিনি জানিয়েছেন।

এছাড়া সময় কম আছে যাদের, তারা এই সরকারের এক্সটেনশন  পদগুলো অনেককে দেয়া যেতে পারে।

তবে, সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান মো: মোখলেস উর রহমান।

সুত্র ঃ বিবিসি 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১