মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ইসলামীক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলার পক্ষ থেকে ২১.০২.২০২৪ইং তারিখে ইসলামীক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা কার্যালয়ে সকাল ১০ ঘঠিকার সময় ইসলামীক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত ফিল্ড সুপারভাইজার জনাব ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকারের জনাব আবুল খয়েরের পরিচালনায় অমর ২১শে ফ্রেব্রুয়ারি আন্তরর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জনাব আব্দুল মুনিম তরফদার সাহেব,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। ও বিভিন্ন মসজিদের ইমাম,ছাত্র শিক্ষক,ছাত্র ছাত্রীসহ প্রমুখ।