নড়াইল জেলা আরজেএফ কমিটির আয়োজনে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)'র অর্থ সচিব ফারুকুল ইসলামের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৪ জুলাই (শুক্রবার) বিকাল ৪টায় নড়াইল জেলার ধোপাখোলা কপি হাউসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠান আরজেএফ,র সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা আরজেএফ,র সভাপতি সাজ্জাদ আলম খান (সজল) এর সভাপতিত্বে এবং আরজেএফ এর স্থায়ী পরিষদের সদস্য উজ্জ্বল খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আরজেএফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সহ সাহিত্য সম্পাদক এবং নড়াইল জেলা কমিটির সাহিত্য সম্পাদক কবি ও সাংবাদিক মামুন মোল্যা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন মল্লিক,লোহাগড়া উপজেলা আরজেএফ এর সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মোঃ এনামুল হক, গণযোগাযোগ সম্পাদক সুমন চক্রবর্তী, কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য দেব প্রসাদ দাস,সাধারণ পরিষদের সদস্য রিপন বিশ্বাস, সাধারণ পরিষদের সদস্য আবু তাহের, সাধারণ পরিষদের সদস্য সোহানা পারভীন জনি, সাধারণ পরিষদের সদস্য কাজী আশরাফ হোসেন, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপণ কুমার দাস, নড়াইল জেলা আরজেএফ এর যুগ্ম সম্পাদক সুলতান মোল্যা, ডিএমসি নিউজ ২৪ ডটকম অনলাইন পত্রিকার আইন উপদেষ্টা এবং নড়াইল জেলা কমিটির আইন উপদেষ্টা এডভোকেট রিয়াজুল ইসলাম, নড়াইল জেলা কমিটির আইন উপদেষ্টা, আইন সম্পাদক এ্যাড: রাকিব হাসান, বাসস নড়াইল জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ প্রমুখ।
আরজেএফ এর অর্থ সচিবের স্মরণ সভায় আরজেএফ এর সংগঠনের সাংবাদিকবৃন্দ মোঃ ফারুকুল ইসলাম এর কর্ম জীবন তুলে ধরেন । তিনি হঠাৎ এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কেউ ভাবতে করতে পারিনি। তিনি একজন অত্যান্ত ভালো মনের মানুষ ছিলেন।তিনি আরজেএফ অর্থ সচিবের দায়িত্ব পাওয়ার পর দায়িত্ব কখনই অবহেলা করেন নাই।তিনি সাদা মনের মানুষ ছিলেন,। তিনি আমাদের হৃদয়ের মনি কোঠায় সারা জীবন বেঁচে থাকবেন। তিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং রুহের মাগফেরাত কামনা করেন। এ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আরজেএফ এর কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক উলফাত শেখ।