বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ০১:২৯
ব্রেকিং নিউজ

বুড়িচংয়ে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের বেড়েছে ব্যস্ততা

রিপোর্টার : বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি।।
প্রকাশ : বুধবার , ১৫ মে ২০২৪ , বিকাল ০৪:৫৯

মোঃ আবদুল্লাহ বুড়িচং।। 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আর বাকি মাত্র ১৩ দিন। আগামী ২৯মে কুমিল্লার বুড়িচং   উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

দিন যতই ঘনিয়ে আসছে ততই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্ধি প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ), ভাইস চেয়ারম্যান (মহিলা) মাঠে চষে বেড়াচ্ছেন। 



উপজেলার ৯টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় রাত দিন ধরে নেতা কর্মী ও সমর্থকরা ভোট প্রার্থনায় ব্যস্ত।


  নির্বাচনের  তফ‌সিল ঘোষনার পর পরই সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। হাটে ঘাটে পথে প্রান্তরে পাড়া মহল্লায় ছুটে বেড়াচ্ছেন বিরামহীন ভাবে। 



বুড়িচং উপজেলা হাট বাজারে হোটেল রেস্তোরাঁ ও চায়ের দোকানে প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সরগরম হয়ে উঠেছে বুড়িচংয়ে প্রতিটি জনপথ।


 ভোটাররা তা‌দের পছ‌ন্দের  প্রার্থী নির্বাচন শুরু করেছেন। প্রতিদ্বদ্ধী প্রার্থীদের স্বভাব চরিত্র, আচার, আচারণ, ব্যবহার, অতীতের ইতিহাস ও কর্মকান্ড পর্যালোচনা করছেন। 


অপর দিকে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও আশির্বাদ  ও ভোট কামনা করছেন। প্রার্থীরা একই সাথে এলাকার মসজিদ, মন্দির ও ক্লাবের উন্নয়নের জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বংশীয় ও দলীয় লোকজন এগিয়ে আসছেন তাদের বিজয় ছিনিয়ে নেয়ার জন্য। তবে এলাকার ভোটররা আগের চেয়ে অনেক বেশি সচেতন। যোগ্য প্রার্থীকেই বেছে নিবে ভোটাররা এবং অতীতের হিসাব মিলিয়ে তারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন এমন মন্তব্য করেছেন অনেকেই। 



আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্ধী প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার ( ঘোড়া), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড রেজাউল করিম (দোয়াত কলম),কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য তারেক হায়দার (টেলিফোন), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির  খান (আনারস) প্রতীক নি‌য়ে নির্বাচন কর‌ছেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১