বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ১২:৪৭
ব্রেকিং নিউজ

নাচোলে নিরাপত্তা হীনতায় ভুগছেন ভুক্তভোগী ১ নারী ও তার পরিবার।

রিপোর্টার : মোঃ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : মঙ্গলবার , ৪ জুন ২০২৪ , বিকাল ০৪:০২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপত্তা হীনতায়  ভুগছেন  এক নারী ও তার পরিবার । এ নারী হলেন নাচোল উপজেলার মাধবপুর গ্রামের বকুলের স্ত্রী সুলতানা সাথী

ভুক্তভোগী ওই নারী জানান একই গ্রামের আব্দুর রহমান নামে এক ব্যক্তি প্রতিনিয়ত যখন তখন তাকে প্রাণ নাশোকের হুমকি দেয় এবং গত ২৮ মে সকাল সাড়ে ৯টার সময় আব্দুর রহমানের বাড়ির কাছে রাস্তা তে দেখতে পেয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলো পাথরি মারধর করে এবং শরীরে জখম করেন পরে আব্দুর রহমানের স্ত্রী ও তার মা ঘটনাস্থলে হাজির হলে তারাও আমাকেও মারধর করেন। এই বিষয়ে নাচোল থানায় একটি অভিযোগ দায়েল করেছে । এলাকাবাসী ও মেম্বার সূত্রে জানা যায় বকুল উত্তরবঙ্গ নামক একটি এনজিওতে চাকরি করত সে এনজিওর মালিকেরা পালিয়ে গেলে বকুলের উপর আনোয়ারা খাতুন রুমা নামে একটি মামলা দায়েল করেন এবং দুই মাস ছয় দিন হাজত কাটার পর জাবিন পেয়ে বাড়ি ফিরে আসেন। সে মামলার সাক্ষী হিসাবে আছেন আব্দুল রহমান। এছাড়াও আব্দুর রহমান যেখানে সেখানে বলেন বকুলকে কেটে ফেলে  তার রক্ত দিয়ে গোসল করাবে।

এ বিষয়ে নাচোল থানার এসআই সঞ্জয় কুমার বলেন অভিযোগ তদন্ত চলছে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান বলেন অভিযোগ টি প্রসিকিউসান আদালতে পাঠানো হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১