বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০৩:৫৫
ব্রেকিং নিউজ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শার্শায় ছিল স্বাভাবিক পরিবেশ

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : রবিবার , ৪ আগস্ট ২০২৪ , রাত ০৯:৪০

বেনাপোল প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনে যশোরের শার্শায় ছিল স্বাভাবিক পরিবেশ।

৪ই জুলাই রবিবার শার্শা উপজেলা সদরের নাভারন বাজার সাপ্তাহিক ছুটি থাকায়, সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে বেনাপোল, বাগাআছড়া বাজারে নিত্য পণ্যের দোকান সহ মার্কেট, শপিংমল ছিল খোলা। দোকানপাট খোলা থাকলেও ক্রেতা ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম ও সরকারি, বেসরকারি ব্যাংক, বীমা ও এনজিও অফিসগুলো ছিল খোলা ও গ্রাহকদের উপস্থিতি ছিল কম। এদিন আন্দোলনের পক্ষে কোন মিছিল, মিটিং দেখা না গেলেও, এর বিপক্ষে সরকারি দল আওয়ামী লীগের নেতা কর্মীদের থানা সদর বাজারগুলোতে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিতে দেখা গেছে ও মহাসড়ক গুলোতে গণপরিবহন,ভারী যানবাহন ট্রাক ও স্থানীয়ভাবে সিএনজি,বাইক, রিক্সা স্বাভাবিকভাবে চলাফেরা করেছে। তবে যানবাহনগুলোতে যাত্রী সংখ্যা ছিল কম ও ফাঁকা। এদিন বেনাপোল বন্দরে আমদানি, রপ্তানি ও মাল লোড, আনলোডে ছিল ধীরগতি ও স্বল্প পরিসরে বন্দর থেকে পণ্য বোঝাই ট্রাক ঢাকার উদ্দেশ্য যেতে দেখা গেছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১