বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৬:৪৯
ব্রেকিং নিউজ

বাবা মায়ের সাথে

রিপোর্টার : কবি ,মোঃ রুহুল আমিন
প্রকাশ : সোমবার , ১৫ জানুয়ারী ২০২৪ , বিকাল ০৪:০৯

মোঃ রুহুল আমিন

বাবার হাতে হাঁটতে শেখা 
মায়ের শেখা বুলি,
শৈশব কতো কাটলো আমার
গায়ে মেখে ধুলি।

বাবা আমায় করতো শাসন
মা'যে নিতো বুকে ।
বাবা মায়ের ভালোবাসা
থাকতাম তবে সুখে।

অসুখ হলে বাবা মায়ের
মনটা হতো কালো,
সন্ধ্যা বেলা পড়ার  সময়
লাগতো কতো ভালো।

মায়ের মুখের মধুর কথায়
জুড়িয়ে মন যেত,
সবার আগে আমায় নিয়ে
আদর করে দিতো।

বাবার সাথে হাঁটতে গেলে
যেতাম যবে পড়ে।
শিখতাম হাঁটা  হাত যে ধরে
মনটা যেতো ভরে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১