নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্ৰামের মধ্য পাড়া জামে মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মুসল্লিদের সাথে মৃত্যু মোক্তার মোল্লার ছেলে দিদার মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনীর সাথে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল সোমবার বেলা ১১ টার দিকে মাকড়াইল গ্ৰামের মধ্য পাড়া জামে মসজিদের মুসল্লিদের মসজিদে প্রবেশের রাস্তার প্রথম দিকে বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার কাজ চলছিল এবং সেটা কে বাঁধা দিতে গেলে ওই সন্ত্রাসী বাহিনী মুসল্লিদের উপর ও মহিলাদের উপর হামলা চালায়। তবে হামলায় কোন পক্ষেরই বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গ্রামের মধ্যে মসজিদে প্রবেশের মেইন রাস্তা থেকে ১৮০ ফিট লম্বা ও ৮ ফিট আড়ে রাস্তার জমির দাতা আকবর শেখ, রোস্তম শেখ ও সুলতান শেখ। শুধু মাত্র ২০ ফিট লম্বা ও ৮ ফিট আড়ে জায়গা টুকু দিদার মোল্লার। দিদার মোল্লা কে অনুরোধ করে বলেন মুসল্লিদের নামাজ পড়তে যাওয়ার জন্য এই জমি টুকু ছেড়ে দেও ,এই জমির পরিমাণ জমি সামনে থেকে ততো টুকুই তোমাকে দেওয়া হবে।
কিন্তু সেই প্রস্তাব দিদার মোল্লা মেনে না নিয়ে তার মাস্তান বাহিনী দিয়ে রাস্তার উপর বেড়া দিতে গিয়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। উক্ত সংঘর্ষের বিষয় নিয়ে দিদার মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নাই।
লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন এমন ধরনের কোন অভিযোগ পায় নাই, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।