মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁও উপজেলা কৃষকলীগের এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
০৪ ফেব্রয়ারী রবিবার সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের জোয়ার্দী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সোনারগাঁও উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক এডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক হাজী কাসেম আলী,জেলা কৃষকলীগের সদস্য সচিব বিএম কামরুজ্জামান, জেলা কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী সোহাগ মোল্লা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলি হায়দার, সোনারগাঁও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান
রুহুল আমিন মেম্বার, সোনারগাঁও উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কাজী বাবুল,তাজুল ইসলাম, গাজী বাবুল,আফতাব হোসেন,আবু বক্কর জুম্মন, সোনারগাঁও উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ মোহাম্মদ আলমগীর বলেন- এই শীতে সোনারগাঁয়ে ঘন কুয়াশা সেই সাথে হিমেল হাওয়া। এরকম হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবন একেবারে বিপর্যস্ত। এমন্তবস্তায় আমরা সোনারগাঁও উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে হলেও শীতার্ত নিবারণে এগিয়ে এসেছি 'তিনি আরো জানান, 'এই শীতের কনকনে ঠান্ডায় আপনি যদি থাকেন ঘরে। লেপ বা কম্বলের নিচে। তাহলে শীত হয়তো আপনার কাছে উপভোগ্য। কিন্তু যারা ভাসমান। থাকেন ঘরের বাইরে। যাদের প্রয়োজনীয় গরম কাপড়টুকুও নেই। তাদের জন্য শীত নিবারন করা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই আমাদের সামর্থ্যবান সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো।