মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৫০
ব্রেকিং নিউজ

কালিয়ায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার : নিজস্ব সংবাদদাতা শেখ ফসিয়ার রহমান
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ , রাত ১১:৩৩

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর বিশ্বাসের পক্ষ থেকে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 ১৩ মার্চ (বৃহস্পতিবার) কালিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ মাহফিলে  সভাপতি কালিয়া পৌর বিএনপি শেখ সেলিম হোসেনের  সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি  নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির  সহসভাপতি রেজাই রাব্বি কামাল, কালিয়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শেখ শিহাব হোসেন, পৌর বি এন পি র নেতা শেখ মনিরুল ইসলাম সোহেল মোল্লা,  শেখ লিটু জ্জামান ইউনুস শেখ আনিছুর রহমান মারুফ মাষ্টার, রবিউল ইসলাম, মুরাদ হোসেন খান ইকরাম, আছাদ বিশ্বাস আমিনুর মোল্লা, কুদ্দুস বিশ্বাস,  যুবদল নেতা সরদার আর্মস্ট্রং কামাল সিদ্দিকী ছাত্রনেতা স,ম, রাকিবুজ্জামান পাপ্পু সরদার তরিকুল ইসলাম,  বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ অনুষ্ঠানের আয়োজনের মূল ব্যবস্থাপনায় ছিল কালিয়া পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া প্রায় ১ হাজার ৩ শত রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১