মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:২৯
ব্রেকিং নিউজ

কালিয়ায় দুর্ধর্ষ চুরি, ১২লাখ টাকা লুট

রিপোর্টার : বিশেষ প্রতিনিধি||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : শনিবার , ১৩ জুলাই ২০২৪ , বিকাল ০৪:৪৬
নড়াইলর কালিয়া পৌর শহরের প্রাণকেন্দ্রে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। 
শুক্রবার(১২ জুলাই) রাতের কোন এক সময়ে শহরের রামনগর গ্রামের তপন সিকদারের বাসভনের দ্বোতলার বেলকনির রড কেটে চোরেরা বাসার ভিতর প্রবেশ করে। তারা নগদ টাকা, স্বর্ণের গহনা ও অন্যান্য জিনিষপত্রসহ প্রায় ১২ লক্ষ টাকার মত মালামাল চুরি বা লুট করে নিয়ে পালিয়ে যায়।এ বিষয় তপন কুমার সিকদার বাদী হয় একজনর নাম উল্লেখ পূর্বক ৩/৪ জন অজ্ঞাতনামার নাম কালিয়া থানায় শনিবার(১৩জুলাই) দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেন।
 অভিযোগ সুত্র জানা যায়, শুক্রবার (১২জুলাই) সন্ধ্যা অনুমান ৭টার দিকে তপন সিকদার রামনগর গ্রামের মৃত ফরিদ বিশ্বাসের ছেলে (কথিত পুলিশের সোর্স) মো.কালু বিশ্বাস (১৮) এবং আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যাক্তিদের তার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করতে দেখেন। তখন তপন সিকদার ফরিদের ছেলে (কথিত পুলিশর সোর্স ) কালু বিশ্বাসকে ডেকে বলেন,বাড়ি চুরি হলে তোর খবর আছে? এই বল তিনি তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকল যোগে খুলনায় চলে যান। 
 পরেরদিন শনিবার (১৩জুলাই) অনুমান সকাল ৯ টার দিকে খুলনা থেকে বাড়ি ফিরে এসে বাসার গেটের তালা খুলে ভিতরে গিয়ে দেখত পান দ্বোতলার বেলকনির রড কেটে চোরেরা ভবনের ভিতর ঢুকছিল। পর তারা আলমারি,ওয়াড্রফ, কবিনেট ও টবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে ৭ ভরির মত স্বর্ণের গহনা যার মূল্য ৮ লক্ষ ৪০হাজার টাকা, তার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ৩ লক্ষ ২০ হাজার টাকা, এাছাড়া ১ ছড়া ব্যবসা প্রতিষ্ঠানের চাবি, ঘর থাকা দামি প্রায় ৮০ পিচ শাড়ি কাপড়, পেটিকাট, ব্লাউজসহ অন্যান্য মালামাল চুরি বা লুট করে চোরেরা নিয়ে গেছে। 
এ বিষয় তপন কুমার সিকদার বাদী হয়ে একজনর নাম উল্লখ পূর্বক ৩/৪ জন অজ্ঞাতনামার নাম কালিয়া থানায় শনিবার (১৩জুলাই) দুপুর লিখিত অভিযোগ দায়ের করেন।
 
এ বিষয় কালিয়া থানার ওসি খদকার শামীম উদ্দিন বলেন, অভিযাগ পেয়েছি। চোরদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১