মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৫৪
ব্রেকিং নিউজ

কবিতা :- স্মৃতির ডাকবাক্স

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ৬ অক্টোবর ২০২৪ , রাত ০৯:২৯

কবি :-

সারমিন চৌধুরী 

সবুজের মায়া রেখেছি আঁখি জুড়ে 

কিছু আকাশের মিহি রোদ্দুরে,

দেখেছি তোমাকে অনুভবে চাহনীতে

ছুটে গেছি একাকী সে প্রান্তরে।

মন বাগিচায় সাজিয়েছি প্রেম সযত্নে 

কিছু গাঁথা আছে আমার অন্তরে, 

ছুঁয়েছি তোমাকে আত্মায় মিশে গিয়ে 

ছুটে হয়েছি কাঙ্গাল একেবারে।

মিছে হাসি মুখে সজল বেদনায় ডুবে 

কিছু স্বপ্নের গলাকে টিপে মারি, 

স্মৃতির ডাকবাক্সে জং ধরা অনুভুতির

অস্তিত্ব বিলীনের ফরিয়াদ করি।

নামমাত্র সম্পর্কে দীর্ঘশ্বাসের হায় তুলে 

কিছু কষ্টের নোনা স্রোতে ভেসেছি, 

নির্ঘুম রাত্রি বিবর্ষ যন্ত্রণায় ছটফট করে

নির্বাক বোধের বিপরীতে হেঁটেছি। 

বিশুদ্ধ সবুজও নীলে মিশে যায় নিশ্চুপ 

কিছু কোলাহল ছুটে ঘুমের দেশে,  

অবিকল মুখোশধারীর মুখটা ফুটে উঠে 

মিথ্যার ছাপ দীনতার ছদ্মবেশে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১