মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:০০
ব্রেকিং নিউজ

কবি মাইকেল মধুসূদন দত্তের শুভ জন্মদিন পালিত

রিপোর্টার : ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২৫ জানুয়ারী ২০২৪ , রাত ০৮:০৬
আজ ২৫ জানুয়ারি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) এর শুভ জন্মদিন। তিনি ১৮২৪ সালের এই দিনে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঊনবিংশ শতাব্দীর অন্যতম কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা।

এই কবি কে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নব্যরীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়। ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিষ্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজ মাতৃভাষার প্রতি মনোযোগ দেন। এ পর্বে তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্যরচনা করেন। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। মধুসূদনের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। তিনি ১৮৭৩ সালের ২৯ জুন মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় এই মহাকবির মৃত্যু হয় এক শোকাবহ অবস্থার মধ্য দিয়ে। আজ তাঁর জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১