বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:৩৯
ব্রেকিং নিউজ

নড়াইলে বিএনপির লোকজনের উপর গুলি বর্ষণ ও কুপিয়ে যখম

রিপোর্টার : জুয়েল শরীফ, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ , সকাল ১১:৪৫

নড়াইলের কালিয়ায় বিএনপির লোকজনের উপর গুলি বর্ষণ ও কুপিয়ে যখমের ঘটনা ঘটেছে। এলাকায় নিজ কতৃত্ব বজায় রাখতে পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে আওয়ামী লীগ নেতা জামাল হোসেন ধলার নেতৃত্বে বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ হামলা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। ভাংচুর চালানো হয়েছে বিএনপির স্থানীয় কার্যালয়ে । এ ঘটনায় গুলি ও টেটাবিদ্ধ দুইজনকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিক্যেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

পুলিশও স্থানীয়রা জানায়, বুড়িখালী গ্রামে এতোদিন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য জামাল হোসেন ধলার কতৃত্ব বজায় থাকলেও সম্প্রতি পট পরিবর্তনের পর মান্নু, মাকসুদ শেখের নেতৃত্বে বিএনপির লোকজন সংঘোঠিত হয়ে নিজেদের কতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালালে উভয়পক্ষে বিরোধ শুরু হয়। চলমান এই বিরোধের একপর্যায়ে বৃহস্পতিবার গ্রামে বিএনপির একটি অফিস উদ্ভোধন হলে দুপক্ষে উত্তেজনার এক পর্যায়ে রাতে বুড়িখালী তিন রাস্তার মোড়ে ধলার নেতৃত্বে  দেশীয় ওআগ্নেয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে হাতে টেটা বিদ্ধ হয় হেকমত গাজী এবং  আমিনুর গাজী নামে একজনের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় আরেকজন।

 তাদের পুলিশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতেদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপরাধীদের ধরতে এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১