বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:০১
ব্রেকিং নিউজ

কালিয়ায় মহিলা মাদ্রাসা ও আশ্রায়ন কেন্দ্রের রাস্তা দখল পাঁকাঘর নির্মাণ

রিপোর্টার : মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
প্রকাশ : রবিবার , ২৫ আগস্ট ২০২৪ , সকাল ০৮:৫৫

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে হাজী হালিমা মহিলা মাদ্রাসা ও আশ্রায়ন প্রকল্পে যাওয়ার সরকারি রাস্তা দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে আজম মোল্যা ও তার বোন রেবা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে।  এতে চরম দুর্ভোগে পড়েছে মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ও আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী ভুমিহীন পরিবার গুলো।

শনিবার সরেজমিনে গেলে স্থানীয়রাও ভুক্তভোগীরা জানান, বর্তমান হাল ১৪১৮ দাগ রাস্তার নামে ২৬ ফুট চওড়া রাস্তা রেকর্ড আছে। রাস্তাসহ  ৮/১০  একর জমি ভূমিদস্যুরা দখল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তারা গড়ে তুলেছেন পাঁকা ভবন। এ ছাড়া ওই রাস্তা কেটে নতুন পাঁকা ভবন তৈরীর কাজ চলমান রেখেছেন আজম মোল্যার বোন রেবা বেগম।  আজম মোল্যা ও রেবা বেগম বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের মৃত সাহেব মোল্যার সন্তান।   গোপালগঞ্জের কোটালিপাড়া থানার  জাফর হাওলাদারের সাথে বিবাহ হয় রেবা বেগমের। স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারী সম্পত্তিতে পাঁকা বসতি স্থাপন করে বসবাস করে আসছেন এবং এখনো কাজ চলমান রেখেছেন। আর ভুমিহীন পরিবার গুলোকে ১৮ বাকি নদীর পাড় হয়ে কাঁদা ভেঙ্গে আশ্রায়ন প্রকল্পে আসতে হয়। অতি দ্রুত সরকারী রাস্তা অবমুক্ত করার দাবী জানান ভুক্তভোগীরা। 


এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম বলেন, এ ঘটনা জানতে পেরে তিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নায়েবকে অবহিত করেছেন এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য কাজলকে এবং চৌকিদার পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্রুত ব্যবস্থা নিয়ে সরকারি জায়গা অবমুক্ত করা হবে।



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১