বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:৫২
ব্রেকিং নিউজ

গাজীপুর জেলার জয়দেবপুর থানার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

রিপোর্টার : আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
প্রকাশ : মঙ্গলবার , ৭ মে ২০২৪ , রাত ১০:০১

জেলা পুলিশ, গাজীপুর এর আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (১ম ধাপ) উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন জনাব কাজী শফিকুল আলম, বিপিএম(বার), পুলিশ সুপার, গাজীপুর। 

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার, গাজীপুর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।


ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্); পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, জনাব নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক বিভাগ, জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, গাজীপুর, জনাব মোহাম্মদ ইবরাহিম খলিল, অফিসার ইনচার্জ, জয়দেবপুর থানা, গাজীপুরসহ বিভিন্ন জেলা/থানা থেকে আগত পুলিশ অফিসার ও ফোর্স এবং আনসার ও ভিডিপির অফিসার ও ফোর্সবৃন্দ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১