মাফিয়া ময়না
শিক্ষক মানে স্বপ্ন বুনা
শব্দ ছন্দের তুলি ,
শিক্ষক মানে বড় হও
স্বপ্ন গড়ার--- বুলি ।
শিক্ষক মানে সত্য বলো
এই উপদেশ বাণী,
শিক্ষক মানে জীবন গড়ো
নিজেকে নিজে জানি ।
শিক্ষক মানে পথ প্রদর্শক
আগামীর পথ চলা ,
শিক্ষক মানে সেবা করো
এমন মুখে-- বলা ।
শিক্ষক মানে উৎসাহী করা
তুমি ভালো পারো,
শিক্ষক মানে ভবিষ্যতে
সুন্দর জীবন গড়ো।
শিক্ষক মানে আঁধার কালো
সমাজ থেকে তাড়া ,
শিক্ষক মানে পরের তরে
সাহায্যের হাত বাড়া ।
শিক্ষক মানে সুশিক্ষিত
একটি জাতি দেওয়া,
বিশ্বদরবারে জাতির সাথে
নিজ পরিচয় পাওয়া।
শিক্ষক মানে ভালো- মন্দের
তফাৎ বুঝিয়ে দেয়,
শিক্ষক মানে সরল পথে
ডেকে কাছে নেয় ।
শিক্ষক মানে আদর স্নেহে
পাঠ মনযোগী করা,
শিক্ষক মানে শাসনে তার
ভালোবাসা ভরা ।
শিক্ষক মানে জ্ঞান পরিধি
বুঝে নিয়ে বোঝা,
শিক্ষক মানে শিক্ষার্থীদের
জ্ঞান প্রতিভা খোঁজা ।
শিক্ষক মানে নৈতিক শিক্ষায়
শিক্ষিত করে তোলা,
শিক্ষক মানে ছাত্র শিক্ষক
সম্পর্ক না ভোলা।