বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:১৫
ব্রেকিং নিউজ

বিশ্ব নবীকে নিয়ে ভারতের কটুক্তির প্রতিবাদে শার্শায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ , সন্ধ্যা ০৭:৪৪

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি কে বিজেপির  নেতা সমর্থন করার প্রতিবাদে, নাভারন বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (৪) অক্টোবর দুপুর ২ টায় যশোরের শার্শা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে নাভারণ বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি নাভারণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন, নাভারন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুস সামাদ কাসেমী মুফতি নূর মোহাম্মদ জেহাদী, শাহী মসজিদের ইমাম মাওলানা কামরুজ্জান, হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি ইবাদুর রহমান, আব্দুল কুদ্দুস। ইসমাইল হোসেন শান্তি সাখাওয়াত হোসেন, মুছা করিম, মিনারুল ইসলাম, গোলাম মোস্তফা।

এছাড়া শার্শা উপজেলার বন্দর নগরী বেনাপোল ও বাগআচড়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১