মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৩৭
ব্রেকিং নিউজ

কবিতা :- অমৃত বন্ধনের সুধা

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : রবিবার , ২০ অক্টোবর ২০২৪ , সকাল ০৭:৪৬

কবি:-  

শামীমা খালিদ শাম্মী 

একটা মন বরাদ্দ আছে আমার নামে

আছে সারাজীবন বাস করার চুক্তি, 

মন জুড়ে আমার আভাস, আমার ছুটোছুটি 

নেশাতুর স্পর্শ নিয়ে আমি বাস করি,

মনের চারিদিকে ভালোবাসাময় দেওয়াল

মায়ার জাল,হারিয়ে যাওয়ার ভয় নেই, 

আছে একটা মুক্ত নিজস্ব আকাশ 

প্রান ভরা নি:শ্বাস আর মুক্তির স্বাদ। 


একটা বিনে সুতোয় বাঁধা ঘর 

সবুজ দিগন্তের মত গাঢ় রঙে মাখা,

আমার সুখ দুঃখ গুলো জমিয়ে রাখি

পরম যত্নে, মায়ায় ভরিয়ে আদর জড়াই,

নি:শ্বাস মাখি প্রশ্বাস রাখি স্পন্দনে স্পন্দিত করে

সাজিয়ে তুলি সোনালী আভায় পরিতৃপ্তির শুভ্র রঙে।


কাঙ্ক্ষিত স্বপ্নীল প্রেমের অমৃত ভালোবাসার বন্ধন

চায়ের বিকেলের গল্প, বৃষ্টি বিলাসের গল্প,

আর ভালোবাসাবাসিতে মাতানো রাত্রির গান,

চোখের তারায় অগনিত স্বপ্ন, আমার সমস্ত মহাবিশ্ব 

বুকের গহীন প্রকোষ্ঠে আনন্দ জোয়ার।

একটা মন বরাদ্দ আছে আমার নামে

আছে সারাজীবন বাস করার চুক্তি, 

মন জুড়ে আমার আভাস, আমার ছুটোছুটি 

নেশাতুর স্পর্শ নিয়ে আমি বাস করি,

মনের চারিদিকে ভালোবাসাময় দেওয়াল

মায়ার জাল,হারিয়ে যাওয়ার ভয় নেই, 

আছে একটা মুক্ত নিজস্ব আকাশ 

প্রান ভরা নি:শ্বাস আর মুক্তির স্বাদ। 

একটা বিনে সুতোয় বাঁধা ঘর 

সবুজ দিগন্তের মত গাঢ় রঙে মাখা,

আমার সুখ দুঃখ গুলো জমিয়ে রাখি

পরম যত্নে, মায়ায় ভরিয়ে আদর জড়াই,

নি:শ্বাস মাখি প্রশ্বাস রাখি স্পন্দনে স্পন্দিত করে

সাজিয়ে তুলি সোনালী আভায় পরিতৃপ্তির শুভ্র রঙে।

কাঙ্ক্ষিত স্বপ্নীল প্রেমের অমৃত ভালোবাসার বন্ধন

চায়ের বিকেলের গল্প, বৃষ্টি বিলাসের গল্প,

আর ভালোবাসাবাসিতে মাতানো রাত্রির গান,

চোখের তারায় অগনিত স্বপ্ন, আমার সমস্ত মহাবিশ্ব 

বুকের গহীন প্রকোষ্ঠে আনন্দ জোয়ার।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১