বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:২৫
ব্রেকিং নিউজ

নড়াগাতীতে গৃহবধুর শ্লীলতা হানির চেষ্টা ও মারপিটের মামলায় মেম্বার এখন পুলিশের খাঁচায়

রিপোর্টার : জিহাদুল ইসলাম ,বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশ : রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , দুপুর ১২:২৬

নড়াইলের নড়াগাতীতে আলোচিত সেই লম্পট  ইউপি সদস্য রাসেল শেখকে পুলিশের হাতে আটক হয়েছে। 

২৭ এপ্রিল (শনিবার) রাত সাড়ে ৮ টার দিকে থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

২৪ এপ্রিল (শুক্রবার) রাত আড়াই টার দিকে মিলিয়া খানমের বসত ঘরে দরজা ভেঙ্গে ঢোকার চেস্টা কালে মিলিয়া খানমের ফোন কলে তার ভাসুর নাজির মোল্যা (৬১) ও তার স্ত্রী পারভীন বেগম রাশেল শেখকে ধরে ফেলেলে কুপিয়ে, পিটিয়ে ও কিলঘুষি মেরে আহত করে পালিয়ে যায়।  এ ঘটনায় ওই দিনই রাসেল শেখকে আসামী করে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মিলিয়া খানম। মামলা নং- জিআর২৪/২৪।

 রাসেল শেখ থানার বাঐসোনা ইউনিয়নের উত্তর ডুমুরীয়া গ্রামের (৯ নং ওয়ার্ড) ইউপি সদস্য ও ওই গ্রামের হেমায়েত শেখের ছেলে।

 মামলা সূত্রে জানা যায়, ওই গ্রামের ফারুক হোসেন চাকুরীর সুবাদে বাহিরে থাকায় তার স্ত্রী মিলিয়াকে লম্পট মেম্বার দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছিল। এঘটনার দিবাগত রাত আড়াই টার দিকে মিলিয়া খানমের বসত ঘরে দরজা ভেঙ্গে ঢোকার চেস্টা করে লম্পট মেম্বার। মিলিয়া খানমের ফোন কলে তার ভাসুর নাজির মোল্যা ও জা পারভীন বেগম রাসেল শেখকে ধরে ফেলেলে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। অতঃপর  ২৭ এপ্রিল নড়াগাতী থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

 মিলিয়া খানমসহ স্থানীয়রা জানান, ওই লম্পট মেম্বার একজন দুর্ধর্ষ মাদকসেবী ও কারবারী। তার কর্মকান্ডে এলাকাবসী অতিষ্ঠ। গ্রামের কোন মহিলাই তার কাছে নিরাপদ নয়। দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে ওই রাশেল শেখ। লম্পট মেম্বারের কঠিন শাস্তি দাবি করেছেন তারা।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১