বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:০৩
ব্রেকিং নিউজ

কবিতা :-বউ কথা কও পাখি

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ , সকাল ১০:০৫

কবি :-

আব্দুস সাত্তার সুমন 

সবুজ ছায়ায় বাড়ি আমার

সুরের কন্ঠে ডাকি,

মগডালেতে বসে আছো 

বউ কথা কও পাখি। 

বউ কথা কও! বউ কথা কও!

গাছের ডালে বসে, 

মধুর সুরে ডাকছো নাকি

অমন ভালোবেসে। 

আসবে কি আজ আমার ঘরে 

মিষ্টি বধু হবে? 

ফুলের ডালা সাজিয়ে দিব 

সঙ্গে তুমি রবে। 

কদম গাছে তোমার বাসা 

করে আমি দিবো, 

হানিমুনে তোমাকে আমি 

সুন্দরবনে নিবো। 


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১