বেনাপোলে নিখোঁজ শিশু কন্যা একদিন পর তার মরাদেহ উদ্ধার করেছে যশোরের পুলিশ।২রা এপ্রিল (মঙ্গলবার) দুপুরের দিকে যশোর রেলগেট মডেল মসজিদের পিছনে ডোবা পুকুর থেকে শিশুর মরাদেহটি উদ্ধার করা হয়।
শার্শা উপজেলার বন্দরনগরী বেনাপোলের পোড়াবাড়ি গ্রামের শাহিন তরফদারের মেয়ে মৃত শিশু জোনাকি।
পারিবারিক সূত্রে জানা যায়. শিশুটি গত ১ সপ্তাহ আগে যশোরে তার সৎমায়ের কাছে বেড়াতে এসে গতকাল ১লা এপ্রিল সোমবার থেকে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর মঙ্গলবার পুকুর থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়।পরিবারের দাবি তার সৎ মা কোহিনুর বেগম জোনাকি কে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে।
এবিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান খবর পেয়ে ঘটনা স্থল যেয়ে শিশু জোনাকির মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পেলে জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।