বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:০০
ব্রেকিং নিউজ

সোনারগাঁও উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ।

রিপোর্টার : মোসা : মারিয়া ইসলাম সোনারগাঁও নারায়ণগঞ্জ।
প্রকাশ : বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ , দুপুর ০১:১২

মোসা: মারিয়া ইসলাম সোনারগাঁও নারায়ণগঞ্জ। 

মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে সোনারগাঁও উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 

২১ শে ফেব্রয়ারী বুধবার সকালে অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  সোনারগাঁও উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে  সোনারগাঁও উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সোনারগাঁও উপজেলা কৃষকলীগ।


১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।

পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন মাটির বীর সন্তান।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।

এসময় সোনারগাঁও উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি শেখ মোঃ আলমগীর । সদস্য সচিব মোঃ নাজমুল হাসান আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক কাজী বাবুল,গাজী মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, মহিলা যুগ্ন আহ্বায়ক তাসলিমা জাহান পপি, শাহাজাদী আক্তার সুমি, জুলেখা আক্তার সদস্য আবু বক্কর জুম্মন ও আলতাফ হোসেন ও সুজন আহমেদ উপস্থিত ছিলেন

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১