বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই শ্লোগানে যশোরের শার্শায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী,উপজেলা আইসিটি অফিসার শুভ হিন্দুর হাওলাদার,উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক,শার্শা সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন,বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মমিনুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলায় ২৪ টি স্টল রয়েছে।যা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীরাও ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের স্টল পরিদর্শন করেন এবং মুগ্ধ হন।