সেনাবাহিনী মোতায়েন কার্যক্রম পরিদর্শন করলেন সেনাপ্রধান
রিপোর্টার : ডিএমসি২৪ ডেস্ক
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৪ জানুয়ারী ২০২৪ , সন্ধ্যা ০৬:৪৬
৪ জানুয়ারি ( বৃহৎপতিবার) জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোর অঞ্চলে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য মোতায়েন সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরিদর্শনকালে তিনি মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন। পাশাপাশি কর্তব্যরত সেনাসদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং স্থানীয় অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোর অঞ্চল পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান সাভার ও ঢাকায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় গতকাল বুধবার হতে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।