আজ মঙ্গলবার ১৮ই মার্চ দুপুর ৩ ঘটিকার সময় পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কে এগারো মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পঞ্চগড় থেকে মা ও ছেলে একসাথে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ১১ মাইল নামক স্থানে আসলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা মাল বাহি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী কৌসলা রানী(৫০) নিহত হয়।এবং তার ছেলে গুরুতর আহত হয়ে ঠাকুগাঁও হাসপাতালে চিকিৎধিন রয়েছে।নিহত কৌশলা রানী (৫০) ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার মুন্সিহাট মাস্টার পাড়ায় বাড়ী বলে জানা গেছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়।