নড়াইলে গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে গত শনিবার শহরের একটি হোটেলের হলরুমে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা কমিটির আহবায়ক ইমাম হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-সদস্য সচিব জামাল খান, যুগ্মআহবায়ক অমল কৃষ্ণ ঘোষ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাহাবুব হোসেন মিলন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, যুবনেতা আল আমিন খালাসী, ছাত্রনেতা রিয়াজ মোল্যা, মাজিদুল ইসলাম, নাইমুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসেবে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা মুক্ত ভাবে কথা বলতে পারছি। আমরা সেইসব শহিদদের স্মরণ করছি। অন্তর্বর্তীকালীন সরকার সুন্দর নির্বাচন উপহার দেয়ার মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে ‘প্রজন্মের শ্রেষ্ঠ বাংলাদেশ’।
আলোচনা সভা শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনাসহ আ