বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:১৫
ব্রেকিং নিউজ

শার্শায় স্মার্ট ফোন কিনে না দেওয়ায় অভিমান করে ৯ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার :
প্রকাশ : মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ , দুপুর ১২:৪০

যশোরের শার্শায় ফোন কিনে না দেওয়ায় বাবা মায়ের উপর অভিমান করে নিশিতা ইসলাম(১৩)নামে ৯ম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

২৯ এপ্রিল সোমবার সকাল ১১ টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত্ নিশিতা গোপালগঞ্জ জেলার সদর থানার ৪নং ওয়ার্ড চন্দ্রদিঘলীয়া গ্রামের আবু আনসারের মেয়ে। আবু আনসার চাকরি সুবাদে বর্তমানে শার্শার বাগআঁচড়ার মাহাবুব আলম এর বাড়ির ভাড়াটিয়া বাসাবাড়িতে থাকেন।

স্থানীয়সুত্রে পুলিশ জানায়,মেয়েটি বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়াশোনা করতো।

গত কয়েকদিন যাবত সে তার পিতা মাতার কাছে একটি স্মার্ট ফোন কেনার বাইনা ধরে।এ দিন সকালে মোবাইল ফোন কিনে না দেওয়ায় তার মায়ের সাথে সে অভিমান করে ঘরে চলে যায়।

পরে অনেক সময় ঘর থেকে বের না হওয়ায় তার মায়ের সন্ধেহ হয়।পরে অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান এবিষয় নিশ্চিত হয়ে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১