বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫৬
ব্রেকিং নিউজ

খুকুমণির দাঁত পরেছে

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শুক্রবার , ২ আগস্ট ২০২৪ , রাত ১০:০৬

আব্দুস সাত্তার সুমন 

দাঁত পরেছে খুকুমণির 

জন্মদন্ত নড়ে, 

আব্বু, আম্মু, ছোটমনি 

সবাই মিলে ধরে। 

দাঁতের উপর দাঁত উঠেছে 

সামনে পিছের ঘরে, 

সবার নাকি ঘাম ছুটেছে 

টানাটানির করে।

দাঁতের গোড়ায় রক্ত ঝরে 

ধৈর্য আমার অনেক, 

ব্যথা নিয়ে কান্না করি 

শান্ত হলাম  ক্ষণেক। 

আমি হলাম মিষ্টি খুকি 

দাঁত পরেছে আজি,

বড় হয়ে যাচ্ছি মাগো 

বাড়ছে তোমার কাজি। 


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১