মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৫৭
ব্রেকিং নিউজ

কালিয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : রবিবার , ১২ মে ২০২৪ , বিকাল ০৪:২২


আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ’ ‘যতেœর অর্থনৈতিক শক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নড়াইলের কালিয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। রোববার (১২ মে)  সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকল নার্সিং কর্মকর্তাদের আয়োজনে  বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কেটে অনুষ্ঠানটি পালন করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স  চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ওই চত্বরেই শেষ হয়। পরে হাসপাতালের সভাকক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কাটেন ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১