বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫৮
ব্রেকিং নিউজ

মায়ের শখ পূরুণে ছেলের পালকিতে চড়ে বিয়ে

রিপোর্টার : মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : শনিবার , ২০ জানুয়ারী ২০২৪ , সকাল ০৯:০৭

:বগুড়ার শাজাহানপুরে হারিয়ে যাওয়া ঔতিহ্য সম্পুর্ন পালকিতে করে এক ব্যতিক্রম ধর্মী বিয়ে সম্পূর্ন হয়েছে । শুক্রবার (১৯ জানুয়ারি) উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়িয়া গ্রামে এই  ব্যতিক্রমী বিয়ে দেখতে রাস্তার দুই পাশে অনেক নারী - পূরুষ, শিশুরা সহ আবাল বৃদ্ধ বনিতা দাড়িয়ে থাকতে দেখা যায় । পরানবাড়িয়া গ্রামের আজিজুর রহমান বাবুর  ছেলে কাওছার রহমান লেলিন (২১) সাথে  পাশ্ববর্তী আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ গ্রামের সাকিদার পাড়ার  শাজাহান আলী পুটুর মেয়ে  সামিরা আরফিন শিলা(১৮) সাথে এই  বিয়ে  সমপূর্ন  হয় । ছেলের বাবা আজিজুর রহমান বাবু জানান, আমার স্ত্রীর অনেক দিনের শখ ছিলো ছেলে বড় হলে পালকিতে করে বিয়ে  দিবে । তার ইচ্ছে পূরণ করতেই  মূলত এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন । বিয়েতে আসা অতিথিরা নব- দম্পতির জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১