বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:৪৯
ব্রেকিং নিউজ

ফিরে এসো নজরুল

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : মঙ্গলবার , ৪ জুন ২০২৪ , রাত ১১:৩৬

ইন্দিরা দত্ত 

 অন্তরে রয়েছো তুমি কবি নজরুল!

 বাঙালির আদরের এদেশের ফুল।

 সাম্যের কবিতা রবে চিরদিন মনে,

 চিরকাল রবে তুমি শ্রদ্ধার আসনে।

 বিদ্রোহের কাব্যমেলা প্রতিবাদ গীতি!

 ব্রিটিশ রাজের মনে জেগেছিল ভীতি।

 তোমার কবিতা সব যেন দীপ্ত রবি!

 দ্রোহের শিখায় আঁকো বিদ্রোহের ছবি।

 মিলনের ঐক্যতানে তুমি বুলবুল!

 বাঙালির মাঝে কেহ নেই সমতুল।

 ব্রিটিশের অত্যাচারে গেলে কারাগারে,

 টলাতে পারেনি তারা শত অত্যাচারে।

 দোলনচাঁপা ছায়ানট আর সঞ্চিতায়,

 কাব্য ফুল ফুটিয়েছো বঙ্গ আঙিনায়।

 সুরের কলিতে ফোটে প্রেমের মুকুল,

 পণ্ডিত মৌলবিদের ভাঙিয়াছো ভুল।


বাঙালি প্রণাম করে শুভ জন্মদিনে,

 অশ্রুবারি হাহাকার সব তোমা বিনে।

 ফিরে এসো নজরুল প্রণমি তোমায়,

 তোমার কারণে ঝরে অশ্রুবারি হায়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১