বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:৩৫
ব্রেকিং নিউজ

কবিতা :- দেশনেত্রী বেগম জিয়া

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ , সকাল ১০:৪৫

কবি :- 

মোঃ রুহুল আমিন 


দেশ মানুষের সবার প্রিয় 

ছিলো বেগম জিয়া 

অসুস্থতায় আছেন যখন 

কাঁদছে সবার হিয়া।

দেশের স্বার্থে জনের স্বার্থে

করলে ত্যাগ যতো,

সবার থেকে সম্মান শ্রদ্ধা 

পেলে তুমি তত।

দেশের জন্যে সব হারালে 

পাওনি কিছু তুমি,

অনেক আঘাত সহ্য করে 

যাওনি ছেড়ে ভূমি।

গণতন্ত্রের লড়াই করে

যখন ক্লান্ত হলে,

মায়ের ডাকা জনের নেতা 

দেশে এলো চলে।

স্বদেশ ফিরে সবার আগে 

জনের কথা ভাবে,

সবার সাথে দেখা করতে 

তিনশো ফুটে যাবে।

দেশের জনে এলো সবাই

বরণ করে নিতে,

বলছে সবে সবার দোয়ায় 

যাবে তুমি জিতে।

সবাই আজি অনেক খুশি 

বঙ্গে তোমায় পেয়ে,

একটা নজর দেখার জন্যে 

সবাই আছে চেয়ে।

বাবার মতো মায়ের মতো

আদর্শবান হবে,

সবার মাঝে বেঁচে থাকবে

শতবছর তবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১