বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:৪৪
ব্রেকিং নিউজ

রেডিও বেতারের উপস্থাপিকা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

রিপোর্টার : ভ্রাম্যমান প্রতিনিধিঃ- শাহিনুর রহমান (শাহিন)
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৩ জুলাই ২০২৫ , রাত ১০:০৭

 ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সালন্দর নামক স্থানে  ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন ঠাকুরগাঁও বেতারের, উপস্থাপিকা,  সংবাদ পাঠিকা ও নাট্যশিল্পী মনিবুন চৌধুরী।

বাসা থেকে ঠাকুরগাঁও বেতারে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে গেলে অপরদিক থেকে একটি  মালবাহি  ট্রাক তার পায়ের উপর দিয়ে পিষিয়ে চলে যায়। এতে তার একটি পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায়।

তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করেন। 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১