সাবেকুন নাহার মুক্তা
ফোটে শিমুল ফোটে পলাশ
কৃষ্ণচূড়া লাল,
ফেব্রুয়ারীর একুশ হলো
প্রভাতফেরি কাল ।
শহীদ হলো দামাল ছেলে
রাখতে ভাষার মান,
ফেব্রুয়ারীর অমর একুশ
বাংলা ভাষার গান।
একুশ এলে শহিদ ছেলের
আজো কাঁদে মা,
ভাই হারানো ভাইয়ের বুকে
রিক্ততা খাঁ খাঁ।
অমর একুশ আটই ফাগুন
শহীদ দিবস আজ,
ইতিহাসের পাতায় মোড়া
কাঁচন ভাষার তাজ।
বিনম্র এই শ্রদ্ধাঞ্জলী
বীরের তরে দান,
জীবন দিয়ে রাখলো যারা
বাংলা ভাষার মান।