মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০৯
ব্রেকিং নিউজ

এস আলম সুগার মিলে আগুনে পুড়ে গেছে ১ লাখ টন চিনির কাঁচামাল

রিপোর্টার : চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ : সোমবার , ৪ মার্চ ২০২৪ , রাত ০৯:৪৮

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকাণ্ডে ১ লাখ টনের বেশি উৎপাদিত চিনি ও চিনির কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ

বিষয়টি নিশ্চিত করে সুগার মিলের স্টাফ মোহাম্মদ মনির জানিয়েছেন, সুগার মিলের ভিতরে ১ লাখ টনের উপরে উৎপাদিত চিনি ও চিনির কাঁচামাল রয়েছে। এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। কারখানার চারিদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।

এ বিষয়ে অ্যাডভোকেট এম হোছাইন রানা এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক জানিয়েছেন, দীর্ঘ সাড়ে চার ঘণ্টা ধরে এস আলম চিনি মিলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একটু আগে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ হয় নৌ বাহিনীর আরও দু’টি দল।  এখনো নির্ধারণ করা হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। কারখানার আশেপাশে যেসব দোকানপাট রয়েছে তা বন্ধ করে দোকানদারেরা  নিরাপদ স্থানে চলে যায়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো দু'ঘণ্টা সময় লাগবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

এর আগে বিকেল ৪টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার সুগার মিলটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১