মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৩১
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে মডেল মসজিদে জাতিয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

রিপোর্টার : মাজহারুণ ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ
প্রকাশ : বুধবার , ১৭ জানুয়ারী ২০২৪ , রাত ০৯:২৩
পঞ্চগড়ের বোদা উপজেলায় মডেল মসজিদ হলরুমে এলাকার স্কুল ও মাদ্রাসার শিশু ও কিশোর শিক্ষার্থীদের মাঝে আজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।
আজ ১৭ জানুয়ারী বুধবার সকালে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বোদা  ইফাঃ'র সুপার ভাইজার মোকাররম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা সরকারী পাইলট স্কুল এন্ড কলেজের উচ্চমান সহকারী শিক্ষক রাসেল রানা, অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান, বোদা ইফাঃ কেয়ার টেকার মাওঃ নুর ইসলাম। প্রতিযোগিতায়  অংশ নেন এলাকার  স্কুল ও মাদ্রাসার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।এদের মধ্যে পবিত্র কোরআন তেলওয়াত,হামদ ও নাতে রাসুল, বক্তৃতা ও রচনায় শ্রেষ্ট  ৫১ জন বিজয়ীদের মাঝে পুরস্কার ঘোষনা করা হয়।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১