ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে লোকাল বাসের ড্রাইভার জাফর হোসেন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
১০ এপ্রিল(বুধবার) নড়াইল সদর উপজেলা দুর্বাজুড়ি এলাকায় সকাল এগারটা সময় এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর হাসপাতালে আহতদের নেওয়া হয়েছে।
তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,যশোরগামী লিটন ট্রাভেলস ঢাকা থেকে ছেড়ে আসা এবং যশোর থেকে নড়াইলগামী লোকাল বাস নড়াইল-যশোর মহাসড়কের বুধবার বেলা ১১টার দিকে দূর্বাজুড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। লোকাল বাসের ড্রাইভার জাফর হোসেন নিহত হন এবং এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া লিটন ট্রাভেলস বাসের ড্রাইভার মাহবুব হোসেনসহ অন্তত পনের জন আহত হয়েছেন। নড়াইল সদর হাসপাতালে আহতদের নেওয়া হয়। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।
ফায়ার সার্ভিস ও পুলিশ দুপুর ১২টার দিকে হতাহতদের উদ্ধার করে যশোর - নড়াইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
মাসুদ রানা নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, লিটন পরিবহন বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে (যশোর) নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে। নড়াইল সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লোকাল বাসের ড্রাইভার জাফরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন জানান, দুর্ঘটনায় লোকাল বাসচালক নিহত হয়েছেন। এছাড়া অনেকেই আহত হয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল সাভাবিক রয়েছে।