বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৩০
ব্রেকিং নিউজ

নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ , দুপুর ০২:৫৪

নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার ২জন।  নড়াইলের লোহাগড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের মুকুল শেখের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ইতনা গ্রামের মৃত হাবিব শিকদারের ছেলে বাইজিদ সিকদার (২২) ও মান্নান মোল্যার ছেলে শরিফুল মোল্লা (৩৫)। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১