শাহজালাল সুজন সেপ্টেম্বরের এক তারিখে চিঠি দিবস হয়,আন্তর্জাতিক স্বীকৃতি রুপসুধী মহল কয়।কলম আঁচড় খাতার পৃষ্ঠেএকই সুতোয় টান,সবাই মিলে চিঠি পড়তোজুড়াতো মন প্রাণ।মনের কথা লিখতো রাতেচিঠির মধ্যে রোজ,বিবর্তনের প্রেক্ষাপটে নেইতো চিঠির খোঁজ।ভার্চুয়াল আর নেট দুনিয়াকরে সদাই রাজ,চিঠি লিখার সোনালী যুগকোথায় গেলো আজ?ডাক পিয়নের আনাগোনা কমে গেছে বেশ,প্রযুক্তির এই নব ছোঁয়ায় চিঠির প্রথা শেষ।