আজ সোমবার সকালে নড়াইল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শারমিন আক্তার জাহান নড়াইল জেলা কারাগার পরিদর্শন করেন।
এসময়ে তিনি নারী ও পুরুষ কারাবন্দিদের বাসস্থানের সার্বিক পরিবেশ, খাবারের মান, স্বাস্থ্যসেবা, অনানুষ্ঠানিক পাঠদান কার্যক্রম ও সুকুমার বৃত্তিমূলক কার্যক্রম ইত্যাদি পর্যবেক্ষণ করেন।
জেলা প্রশাসকের কারাগার পরিদর্শনকালে নড়াইল জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার হোসেন, জেল সুপার জনাব সঞ্জয় ঘোষ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব লিংকন বিশ্বাস, কারা ব্যবস্থপনার সাথে সংশ্লিষ্ট কয়েকটি দপ্তর ও বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবংনজেলার আইন-শৃঙ্খলা উপস্থিত ছিলেন।