মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৫৭
ব্রেকিং নিউজ

দুই রেকর্ডের হাতছানি মুস্তাফিজের সামনে

রিপোর্টার :
প্রকাশ : শনিবার , ১৩ এপ্রিল ২০২৪ , সকাল ১০:২৮


স্পোর্টস ডেস্ক || ডিএমসিনিউজ২৪.কম

২০১৬ সালে বাংলাদেশের ক্রিকেট তখন সদ্য কৈশোর-পেরোনো মুস্তাফিজের প্রতি মুগ্ধ। সে বছর মুস্তাফিজকে দলে টেনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজও সেবারই দেখিয়েছিলেন নিজের কারিশমা। সেই বছর তিনি শ্রেষ্ঠ উদীয়মান ক্রিকেটারের খেতাব পেয়েছিলেন । লম্বা সময় পর এই বছরে এসে দ্য ফিজ আবার সেই একই ধাঁচের পারফর্ম করে যাচ্ছেন

 আইপিএল ২০২৪ এসে বাংলাদেশের এই পেস বোলার নিজেকে যেন আবার ফিরে পেয়েছেন । হলুদ জার্সিতে চেন্নাইয়ে স্লোয়ার আর কাটারকে আরও শাণিত করেছেন নিজেকে। হাতেনাতে ফলাফলও পেয়েছেন । অন্তত নিজের মাঠে এম চিদাম্বারামে সামাল দেওয়াই যেন অসম্ভব দ্য ফিজকে। এরইমাঝে নয় উইকেট পেয়েছেন। যার আটটিই এসেছে নিজদের ভেন্যুতে।

ফিজ এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে পেয়েছেন ৯ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় আছেন তিন নাম্বারে। পার্পল ক্যাপের দৌড়ে ফিজ অবশ্য শেষ পর্যন্ত থাকছেন না সেটা একপ্রকার নিশ্চিত। কারণ দেশের হয়ে খেলতে ফিরে আসতে হবে এই পেসারকে। তবে আরও দুটো রেকর্ড ঠিকই হাতছানি দিচ্ছে ফিজকে।

আইপিএলে এখন পর্যন্ত বাংলাদেশি খেলোয়াড় হিসেবে নিয়মিত খেলেছেন দুজন । সাকিব আল হাসান ও মুস্তাফিজ নিজে। ফ্র্যাঞ্চাইজি এই লীগের এক মৌসুমে বাংলাদেশিদের মধ্যে ফিজের নিজে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড । ২০১৬ সালেই সতের উইকেট পেয়েছিলেন। সর্বোচ্চ সংখ্যায় সেটাই। এরপরেই ২০১৮ সালে সাকিবের ও ২০২১ সালের মুস্তাফিজের চৌদ্দটি উইকেট। এবারের আসরে তার আর নয়টি উইকেট পেলে এই সিজনে বাংলাদেশিদের মাঝে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন।

আরও পড়ুন - পাকিস্তান সিরিজের আগে দুঃসংবাদ পেলো নিউজিল্যান্ড

শুধু তাইই না। পরের ম্যাচগুলোতে ৯ উইকেট পেলে ফিজের মোট উইকেট হবে ৬৫টি। সাকিব আল হাসানকে টপকে তখন তিনিই হবেন আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী।সাকিব পেয়েছেন একাত্তর ম্যাচে তেষট্টি উইকেট। আর বাহান্ন ম্যাচে ৫৬ উইকেট পেয়েছেন মুস্তাফিজ।

তবে এই কীর্তিতো করার জন্য কাটারের হাতে খুব একটা সময় নেই। বাংলাদেশি পেসারের ৩০ এপ্রিল পর্যন্ত এনওসি মেয়াদ আছে। এই সময়ের মধ্যে তিনি চারটি ম্যাচ খেলতে পারবেন। যেখানে তারই সাবেক দুই দলই তার প্রতিপক্ষ হিসেবে থাকবে । মুম্বাইয়ের বিপক্ষে ১৪ই এপ্রিল ফিজ তাদেরই মাঠে খেলবেন। 

পরের দুই ম্যাচই লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। ১৯ এপ্রিল খেলা হবে লখনৌর মাঠে আর ২৩শে এপ্রিল খেলতে হবে নিজেদের ডেরা চিপাকে। আর এই আসরে মুস্তাফিজ শেষবার খেলবেন ২৮শে এপ্রিল। সেদিন চিপাকে তার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১