বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:৫৭
ব্রেকিং নিউজ

নড়াইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রিপোর্টার : শাহিদুল ইসলাম শাহী
প্রকাশ : রবিবার , ৬ অক্টোবর ২০২৪ , বিকাল ০৩:২৯

নড়াইল প্রতিনিধি মামুন মোল্যা 

‘জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) নড়াইল জেলাপ্র শাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকাল-১০টায় একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিম্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো.জাহিদুল ইসলাম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান খান প্রমুখ। এ  কাজে সার্ভার জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা  তুলে ধরেন বিভিন্ন  বক্তারা। পাশাপাশি জন্ম-মৃত্যুর নিবন্ধনে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১