বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৩৪
ব্রেকিং নিউজ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দিলেন :- ছবি

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ , বিকাল ০৫:৪৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ১টি ছবি উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

৪ এপ্রিল (শুক্রবার) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ২ নেতার মধ্যে বৈঠককালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ভারতের প্রধান মন্ত্রী  নরেন্দ্র মোদির হাতে ছবি তুলে দেন।

আবুল কালাম আজাদ মজুমদার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব  বলেন, ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদান করেন। সেই মুহূর্তটি ধারণ করা ছবি আজ প্রধান উপদেষ্টা ভারতীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১