মাহ বু বা পার ভী ন
খ-তে খুরমা, খ-তে খাজা
চুরি করলে হবে সাজা।
খ- তে খাবো, খ-তে খাসা
জমি চাষ করেন চাষা।
খ-তে খাবার, খ-তে খামার
জীবন গেল করে আমার আমার।
খ-তে খাসি, খ-তে খাচা
ওরে আপন জান বাঁচা।
খ-তে খেঁজুর, খ-তে খেঁজুর রস
দুষ্টুমি নয় চুপ করে বস।
খ-তে খানা, খ-তে খাল
নৌকার মাঝি উড়িয়েছে পাল।
খ-তে খুব, খ- তে খুন
আকাশে উঠেছে দেখো মুন।
খ-তে খেলনা, খ-তে খাতা
দাদুর আছে কালো ছাতা।
খ-তে খালা, খ-তে খালু
চড়া দাম খায় না আলু।
খ-তে খালিদ, খ-তে খানা
চোখ থাকতেও অন্ধ কানা।
খ-তে খনার বচন
অসৎ পথ অবলম্বন, ধরবে শরীরে পচন।