মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:২৩
ব্রেকিং নিউজ

যশোরের বসুন্দিয়ায় সংখ্যালঘুদের উপর হামলা ও হুমকির অভিযোগ

রিপোর্টার :
প্রকাশ : শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ , রাত ০৯:৩৩

যশোরের বসুন্দিয়া ইউনিয়নের মালোপাড়ায় সংখ্যালঘুদের উপর হামলা ও হুমকির অভিযোগ একই গ্রামের হালিম হাওলাদারের বিরুদ্ধে। 

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া মালো পাড়ার সংখ্যালঘু পরিবারের উপর দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে হালিম হাওলাদার ও তার লোকজন। 

২৯ শে আগস্ট বিকাল ৫ টায় মালো সম্প্রদায় সাংবাদিকদের জানান, এই হালিম একজন অত্যাচারী সে বিভিন্ন সময় আমাদের বাড়িতে এসে হুমকি ধামকি দিতে থাকে এবং বলে মারধোর করে এলাকা ছাড়া করবে।

এ বিষয়ে নিখিল সরকারের ছেলে শুভংকর জানান হালিম ও তার ছেলে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, আমরা হিন্দু সম্প্রদায় তাই প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার চাই আমরা যেনো নির্ভয়ে এলাকায় থাকতে পারি

একই এলাকার মানিক সরকার জানান এই হালিম ও তার ছেলে ইয়াসিন আমাদের হুমকি দেয় বলে বাড়োই ধুড়োই তাড়াই দেবো এবং বিশ্রী কথা বলে আমরা এর সুষ্ঠু বিচার ও আইনের আশ্রয় চাই।

স্থানীয় হিন্দু মহিলারা বলেন আমরা হিন্দু মানুষ, হালিম আমাদের এখানে এসে বলে জ্বালায় দেবো পুড়াই দেবো আগুন ধরাই দেবো বাড়ি থেকে বের করে দেবো তাই আমরা এর সুষ্ঠু বিচার চাই আমরা আইনের আশ্রয় চাই।

এলাকার সকলে একসাথে স্লোগান দিতে থাকে আমরা হালিমের থেকে মুক্তি চাই এবং হালিমের বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত হালিম হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তিরা জানান এই হালিম একজন সংখ্যালঘু অত্যাচারী, তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১