বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:৪৩
ব্রেকিং নিউজ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১৭ জুন ২০২৪ , সকাল ০৭:৫৬

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রথম জামাত। সোমবার (১৭ জুন) সকাল ৭টায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে মধ্য দিয়ে আদায় করা হয় দুই রাকাত ওয়াজিব নামাজ। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা ইহসানুল হক। মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

নামাজের আগে ইমাম হাফেজ মাওলানা ইহসানুল হক উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত করে বয়ান করেন। তিনি বলেন, আল্লাহ মুসলিম উম্মাহর জন্য বিভিন্ন ইবাদত পালন করার নির্দেশ দিয়েছেন। তার মধ্যে অন্যতম ঈদুল আজহা । আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে আজকের এই দিনে পশুর রক্ত প্রবাহিত করা।

তবে  মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই কেবল কোরবানি করতে হবে। এক্ষেত্রে কেউ যদি ন্যূনতম গাফিলতি করে ,তবে কোরবানি তার কবুল হবে না। কোরবানি করা যাবে না মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে।বায়তুল মোকাররম মসজিদে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররম মসজিদে ঈদুল আজহার দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়।

সকাল ৮টার দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মোকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আবদুল হাদী।

 তৃতীয় জামাতে সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী ইমামতি করবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. জসিম উদ্দিন মোকাব্বির থাকবেন ।


সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন মিরপুরের মহতামিম জামেয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান। মোকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম রুহুল আমিন।

বেলা পৌনে ১১টার সর্বশেষ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মোকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো, আক্তার মিয়া। তবে বাকি চারটি জামাতের কোনোটিতে একজন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে হাইকোর্ট মাজার মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১