নড়াইলে ক্লাসিক প্যারামেডিকেল ফাউন্ডেশনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে নড়াইল শহরের মহিষখোলায় ক্লাসিক প্যারামেডিকেল ফাউন্ডেশনের নড়াইল জেলা শাখা কার্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো.মনিরুল ইসলাম। ক্লাসিক ফাউন্ডেশনের পরিচালক এমএম কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন হুমায়ুন কবীর রিন্টু, জেলা স্বে”ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল সাঈদ বাবু,শিক্ষক নেতা আমিনুর রহমান, মো. বাপ্পী হোসেন, প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।