লাবনী খানম
ভালোবাসা স্বর্গীয় ফুল
যার অন্তরে ফোটে,
প্রিয়ার দর্শন পেতে প্রিয়
সকল বাঁধা টোটে।
প্রেম সাগরে স্নান যে করে
নিত্য দিনের তরে,
প্রেমালাপে দিবস-রাতি
আবেগি মন ভরে।
প্রিয়ার মুখের একটু হাসি
লাগে অতি মিষ্টি,
রূপ সাগরে প্রেম আবেগে
ঝরে সুখের বৃষ্টি।
এসো এসো ওরে প্রিয়া
অন্তরে ঝড় তুলে,
নীল শাড়িতে বেজায় ভালো
এসো দুয়ার খুলে।
ভালোবাসার গন্ধ দারুণ
হৃদে জাগায় ছন্দ,
ফুলের মত নিষ্পাপ প্রিয়া
কেউ বলো না মন্দ।